
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলাধীন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবার কতৃক আয়োজিত ব্যতিক্রমী সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯শে মে, রবিবার সকালে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সভাপতিত্বে ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখেছেন- ঈদগাঁও যুব ঐক্য পরিবারের কর্ণধার জাহেদুল ইসলাম, বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজেল উদ্দিন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, ডেন্টাল চিকিৎসক মাজহারুল হক রিগ্যান।
এতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কাউছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনর রশিদ রিয়াদসহ অসংখ্য শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষিকারা। সচেতনতা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। বর্তমান সময়ের চলমান বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার প্রতিও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৪তম শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সমাবেশ সম্পন্ন করে ঈদগাঁও যুব ঐক্য পরিবার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.