
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে এক বসতবাড়ী পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় নগদ টাকাসহ আনুমানিক ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ১২ ফেব্রুয়ারী রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের বড় চৌধুরী পাড়ার আবদুল জলিলের পুত্র আবু শামা বাড়ীতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র মতে, ওইসময় বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে লেলিহান চতুর্দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরক্ষণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া বসতবাড়ীর একাংশ নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত মালিক জানান, এ সময় বাড়ীতে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা, ফ্রিজসহ প্রয়োজনীয় আসবাবপত্রসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় মেম্বার ফজলুল হক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.