সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভালোবাসা চিরকাল ঘৃণাকে হারিয়ে দেবে: রাহুল গান্ধী

ভালোবাসা চিরকাল ঘৃণাকে হারিয়ে দেবে: রাহুল গান্ধী

পুত্রহারা সেই ইমামকে ‘ভারতরত্ন’ দেয়ার দাবি কবীর সুমনের

সাম্প্রদায়িক সহিংসতায় ছেলের মৃত্যুর পরেও শান্তির বার্তা ছড়ানোয় আসানসোল মসজিদের ইমাম ইমদাদুল রশিদির ভুয়সী প্রশংসা করেছেন ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ইমাম রশিদির সঙ্গে তিনি প্রশংসা করেছেন শান্তির বার্তা ছড়ানো আরেক সন্তানহারা পিতা ইয়াশপাল সাক্সেনারও। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, এভাবে ভারতে ভালোবাসা চিরকাল ঘৃণাকে হারিয়ে দেবে।

ভারতের কলকাতার আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রশিদিকে ভারতরত্ন খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছেন নন্দিত গায়ক কবীর সুমন। ইমাম রশিদির গণসংবর্ধনার আয়োজন করারও দাবি তুলেছেন, বাংলা গানের দ্রোহের বীজ বপন করা এই শিল্পী।

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় গত মঙ্গলবার বিকেলে নিখোঁজ হন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রশিদির ছোট ছেলে সিবতুল্লা রশিদি। একদিন পর তার লাশ পাওয়া যায়। সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে ইমাম রশিদি আসানসোলবাসীর উদ্দেশে বলেন, ‘কোনও প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে যদি কারোর মৃত্যু ঘটাও, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি তোমাদের সঙ্গে ৩০ বছর ধরে আছি, আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে আর কাউকে যেন এভাবে মরতে না হয়।’

ওই মওলানাকে প্রশংসিত করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘সাম্প্রদায়িক ঘৃণায় সন্তান হারানোর পরও ইমাম রশিদি ও ইয়াশপাল সাক্সেনার বার্তা প্রমাণ করে ভারতে চিরকাল ভালোবাসা ঘৃণাকে হারিয়ে দেবে।’

এক নারীকে ভালোবাসায় তার পরিবারের সদস্যদের হাতে গত ১ ফেব্রুয়ারি নিহত হন ইয়াশপাল সাক্সেনার ছেলে অঙ্কিত সাক্সেনা। ভিন্ন সম্প্রদায়ের ওই নারীর পরিবারের হাতে একমাত্র সন্তান হারানোর পরও শান্তির ডাক দিয়েছিলেন ইয়াশপাল।

পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনার জন্য অনেকেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দায়ী করছেন। সমালোচকরা দলটির কট্টর হিন্দু জাতীয়তাবাদী আদর্শের সমালোচনা করে থাকেন। রাহুল লিখেছেন, পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি বজায় রাখতে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা ঘৃণা ছড়ানো বিজেপি/আরএসএস-এর আদর্শকে বিজয়ী হতে দেবো না।

এদিকে ভারতের কলকাতার আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রশিদিকে ভারতরত্ন খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছেন নন্দিত গায়ক কবীর সুমন। ইমাম রশিদির গণসংবর্ধনার আয়োজন করারও দাবি তুলেছেন, বাংলা গানের দ্রোহের বীজ বপন করা এই শিল্পী।

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে রেলপাড় এলাকা থেকে নিখোঁজ হয় ইমাম রশিদির ১৬ বছর বয়সী ছেলে শিবতুল্লা রশিদি। বুধবার তার মরদেহ উদ্ধার হয়।

বৃহস্পতিবার রাতে পুত্রের জানাজার সময় তিনি আসানসোলবাসীর কাছে শান্তির আহ্বান জানান। বলেন, কোনও প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে যদি কারোর মৃত্যু ঘটানো হয়, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি তোমাদের সঙ্গে ৩০ বছর ধরে আছি, আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে আর কাউকে যেন এভাবে মরতে না হয়।

কবীর সুমন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, সাচ্চা মানুষ নুরানি মসজিদের ইমাম, যাঁর ছেলেকে ঐভাবে খুন করল হিন্দুত্বের অভিভাবকরা। এই ইমাম সাহেবকে ভারতরত্ন দেওয়া হবে না? সব রাজনৈতিক দলের, বিশেষ করে এ রাজ্যের তৃণমূল, সি পি আই এম, বিজেপি, নকশালপন্থী বিপ্লবীরা কী বলেন?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার ব্যনার্জীর উদ্দেশ্যে সুমন বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আসানসোলের নুরানি মসজিদের ইমামের জন্য ভারতরত্ন দাবি করো, পাড়ায় পাড়ায় প্রতিরোধের ডাক দাও।

উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেসের হয়ে কবীর সুমন কলকাতার যাদবপুরের সাংসদ হয়েছিলেন। নির্বাচনের এক বছরের মধ্যেই মুখ্যমন্ত্রীর সাথে দূরত্ব সৃষ্টি হলে দল ছাড়েন তিনি।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.