
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ভূট্টা চাষ করে সফলতার ধারপ্রান্তে বললেই চলে ঈদগাঁওর মামুনকে। তিনি দীর্ঘ সময় ধরে অধিক কষ্ট আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এ চাষাবাদে স্বাবলম্বী পথে এগুতে যাচ্ছে। সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের তরুণ প্রজম্মের মামুনর রশিদ বিগত ২/৩ মাস ধরে এ ভূট্টা চাষে নানা ভাবে সময় ব্যয় করছে। এমনকি তারই মামা রফিক ও বেদারের অনুপ্রেরণায় এ চাষাবাদে আগ্রহী হয়ে মাঠে নেমেছে। দু’কানির বেশি জমিতে এ চাষাবাদে হাতছানি দিয়ে ডাকছে মামুনকে। অজপাড়া ঈদগাঁওর ভাদিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ভূট্টা চাষ করে নানা সময়ে পরিচর্চায় ব্যস্তমূখর দিন পার করছে এ তরুণ। এমনকি সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার ও ভূট্টাবীজ প্রদান করা হয় বলে এ প্রতিনিধিকে জানান মামুন। অপরাপর কাজ তাকে চালিয়ে যেতে হচ্ছে। এ চাষাবাদে প্রায় অর্ধলক্ষাধিক টাকা পর্যন্ত খরচ হয়েছে বলে জানা যায়। ইতোমধ্যে ভূট্টার ফলন দেখা দিয়েছে। হয়তো কিছুদিন পার হলেই সফলতার ধারপ্রান্তে এগিয়ে যাবে। এ ভূট্টা থেকে মুরগীর খাদ্য, তৈল, আটা, খই, মাছের খাদ্য সহ লোকজন নানা ভাবে এ ভূট্টাকে ব্যবহার করে থাকে।
২১ মার্চ সকালে ভাদিতলায় ভূট্টাচাষ পরিদর্শনে গেলে এমন চিত্র চোখে পড়ে। সেখানে এ চাষাবাদের উদ্যেক্তা জালালাবাদ পালাকাটার তরুণ ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মামুনর রশিদের সাথে আজকের দেশ-বিদেশের এ প্রতিনিধির একান্ত কথা হলে- তিনি জানান দেশের উন্নয়নের স্বার্থে এলাকার যুব ও তরুণ সমাজকে নানান চাষাবাদের প্রতি আগ্রহবৃদ্ধি করার লক্ষ্যে এ কাজে অংশ নেওয়া। ভবিষ্যতে উঠতি প্রজম্মরাও দেশের মাটিতে চাষাবাদ করে সোনালী বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিতে পারে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.