সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যক্তিকে ৫ কার্যদিবসে রায়ের নথি দিতে হবে

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যক্তিকে ৫ কার্যদিবসে রায়ের নথি দিতে হবে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাজা দিলে পাঁচ দিনের মধ্যে আদেশের সার্টিফাইড কপি দিতে হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব হেডকোয়াটার্সের মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত মো. মহিউদ্দিনকে ৬ মাসের সাজা দেন। সাজার ওই আদেশের জন্য আপিল করতে কেস রেকর্ডের সার্টিফাইড কপি পেতে ২৫ সেপ্টেম্বর আবেদন করেন। কিন্তু এক মাসের বেশি পার হলেও তিনি এখন সার্টিফাইড কপি পাননি। এ অবস্থায় হাইকোর্টে আবেদনে করেন ওই ব্যক্তি।

আদালত আবেদনের শুনানি নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের আদেশের অনুলিপি দিতে আদেশ দেন।

 

সূত্র: lawyersclubbangladesh.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.