গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় মংডুর নম্বর (১) এন্ট্রি-এক্সিট পয়েন্ট মায়ানমারে নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক ও টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লে কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী। অপরদিকে ১০ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ২ নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ’র ভারপ্রাপ্ত অধিনায়ক লে.কর্ণেল নে মেউ থো। (Acting Police Lt Col Nay¸ o Thu) বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বেলা ২ টার সময় টেকনাফ ফিরে আসেন।
এতে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-বিজিপি চলমান যৌথ টহল নিয়মিত করা সহ দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লে. কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।
বিজিবি কর্মকর্তা মো. আছাদুদ-জামান আরো জানান, মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশে বসে যাতে মিয়ানমারের বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপ তৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে সহায়তা চাওয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.