মঙ্গল গ্রহে পানির অস্তিত্বের ফের খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে মার্কিন মাহাকাশ গবেষণা সংস্থা নাসা। লালগ্রহে এক মরুদ্যানের খোঁজ দিয়েছে নাসার কিউরিওসিটি। নাসার অনুমান, আজ থেকে প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে জলাশয় ছিল।
বর্তমানে মঙ্গলের বুকে এটি খুঁজে পেয়েছে নাসার কিউরিওসিটি। ১৫০ কিমি চওড়া এই প্রাচীন বেসিন। আর এটিকেই বৃহৎ মাপের জলাসয় হিসেবে চিহ্নিত করেছে নাসার মঙ্গলযান।
প্রসঙ্গত, অক্টোবর মাস থেকে ফের মঙ্গলে প্রাণের খোঁজ শুরু করেছে মার্কিন সংস্থা নাসা। আর সেই গবেষণা অগ্রসর হওয়ার আগেই মঙ্গলে জলের অস্তিত্বের খোঁজ পেয়ে উল্লাসিত বিজ্ঞানীরা। নাসার গবেষকদের পরবর্তী লক্ষ্য হল জলের এই গতিপথ এবং প্রকৃতি কীভাবে বদলেছে সে সম্পর্কে গবেষণা করা।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.