কোরআন ও হাদিসের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন-যাপন করলে দুনিয়া ও আখিরাতে সুখ লাভ করা সম্ভব- ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে সমিতি রোডের পশ্চিম পাশে ময়দানে মধ্যম কৈয়ারবিল একতা ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত ২য় তম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে – জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল উপরোক্ত কথাগুলো বলেন।
তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, মীর কাশেম সওদাগর, প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, আলহাজ্ব হযরত মৌলনা আবদুল কাদের আশরাফী, পটিয়া। বিশেষ বক্তা ছিলেন হযরত মৌলনা মোঃ আবুল বশর নূরী পেশ ইমাম মধ্যম কৈয়ারবিল হুসেন শাহ ফকির জামে মসজিদ।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ মুবিনুল হক হায়দার, সাধারণ সম্পাদক মোঃ ওয়ারেজ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, প্রচার সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ রাসেল, সদস্য যথাক্রমে মোঃ আনছার, মোঃ আলমগীর, মিনহাজ উদ্দিন, মোঃ তাছিক, মোঃ রিয়াদ, মোঃ তারেক, মোঃ ইকবাল, মোঃ নাজের, মোঃ পারভেজ, মোঃ দেলোয়ার, মোঃ আব্দুল জলিল, মোঃ মাহাবুব, মোঃ বেদার প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.