
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ঈদগাঁওতে সংরক্ষিত মহিলা সাংসাদ, নারী জাগরণের অগ্রদূত, জেলা মহিলা আ,লীগ সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদের পক্ষ থেকে এবার চলমান করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
১৬ই এপ্রিল রাত সাড়ে আটটার দিকে ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যম মাইজ পাড়ায় অসহায়-দরিদ্র, প্রতিবন্ধিদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। তারা এ ত্রাণ পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
ওয়ার্ড আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক যুবনেতা গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর এই খাদ্যসামগ্রী বিতরণ করেন অসহায় দের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধি শামসুল আলম, মোহাম্মদ আলম, আলম তাহের, নুরুল আজিম, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, শফিসহ আরো অনেকে। রাতে দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
একইদিন সন্ধ্যার দিকে চৌফলদন্ডীস্থ সাংসাদের বাড়ীতে এই গণমাধ্যমকর্মীকে অসহায়দের জন্য খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনজুর আলম ও সদর যুবলীগের সাবেক নেতা সাগর দত্ত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত দুই সপ্তাহ ধরে প্রায় পাঁচ শতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন বলেও জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.