সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মহেশখালীতে জব্দকৃত কাকড়া অবমুক্ত

মহেশখালীতে জব্দকৃত কাকড়া অবমুক্ত

moheshkhali news 13 nov_resized_1মোহাম্মদ শাহবুদ্দিন, মহেশখালী :

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া থেকে দুই শত পিস কাকড়া জব্দ করেছে বন বিভাগ। ১৩ নভেম্বর দুপুর ২ টায় মহেশখালী রেঞ্জ কর্মকর্তা আনিসুল হকের নেতৃত্বে নোনাছড়ি এলাকা থেকে জব্দ করে। এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জব্দকৃত কাকড়ার বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা হবে জানান। পরে কাকড়া গুলো সহকারী বন সংরক্ষক জি.এম মোহাম্মদ কবিরের উপস্থিতিতে বিকাল ৫টায় আদিনাথ জেটি সংলগ্ন নদীতে অবমুক্ত করে। এ সময় তিনি বলেন, জব্দকৃত কাকড়া গুলো ঘোড়া আকৃতির ও লাল কাকড়া যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.