অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকায় দেশিয় তৈরী দু’নলা বন্দুক সহ পুলিশের হাতে আটক হয়েছেন একজন সন্ত্রাসী। শনিবার ভোর ৫টায় মহেশখালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। আটককৃত ব্যক্তি হচ্ছেন- ওই এলাকার ফরিদ আমিন এর ছেলে আবু তালেব ২৮।
পুলিশ সূত্রে জানা যায়, এস আই আলমগীর এর নেতৃত্বে মহেশখালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকায় ফরিদ আমিন এর বাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী দু’নলা বন্দক সহ ওই আবু তালেবকে আটক করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ সাইকুল আহমেদ ভূইয়া জানান, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.