
মোহাম্মদ শাহাব উদ্দীন; মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ভূমিহীন জনগোষ্টিদের নিয়ে এক সামর্থ বৃদ্ধি মুলক এক কর্মশালা এ্যাকশান এইড বাংলাদেশের আয়োজন করে ইপসা বাস্তবায়ন করেছে। স্থানীয় চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ মোহাম্মদ উল্লাহ’ উক্ত কর্মশালায় ভুমিহীনদের আয় মুলক সামর্থ বৃদ্ধির বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ মুলক আলোচনা করেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে কয়লা বিদ্যুতের কারণে ভূমিহীন এমন ৪০ সদস্য উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন। উক্ত কর্মশালায় আলোচনা করেন এফজিজি -২ প্রকল্পের মহেশখালী সমন্বয়ক আজিজ সিকদার, ইপসার কর্মকর্তা জিল্লুর রহমান, মানবাধিকার সুরক্ষা কর্মী(এইচআরডি) যথাক্রমে আমিনুল হক, সাংবাদিক মোহাম্মদ শাহাব উদ্দীন।
উক্ত কর্মশালায় ভূমিহীনদের সমর্থ বৃদ্ধির নিমিত্তে সামাজিক ও অর্থনৈতিক মূল সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং সেগুলি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতঃ সমাধানের সঠিক পন্থা উদ্ভাবন এবং সেই লক্ষ্য বাস্তব পদক্ষেপ গ্রহন করা হয়। এর মধ্যে গরীব ভুমিহীন জনসাধারণকে স্বনির্ভর করে গড়ে তোলা। ছোট ছোট দল গঠন করে নিজেদের ভাগ্য উন্নয়নের স্বার্থে বিভিন্ন আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া। ৩) অল্প-শিক্ষিত ও অশিক্ষিত বেকার জনগণকে তাদের জ্ঞান, বুদ্ধি, শক্তি ও সামর্থ অনুসারে কারিগরী, কুঠিরশিল্প, কৃষি ইত্যাদি শিক্ষা ও প্রশিক্ষণ এবং পরামর্শদাণের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা। জনসংখ্যার উর্দ্ধগতির আভিশাপ সম্পর্কে জনগনকে সচেতন করা এবং পরিবার পরিকল্পনার সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতঃ পরিবার পরিল্পনার বিভিন্ন কার্যক্রম প্রণয়ন ও পরিচালনা করা। বেকার সমস্যা ও অর্থনেতিক মুক্তির পথ প্রশস্তকরণ।
মাছ, হাঁস-মুরগী, ছাগল, ভেড়া ও অন্যান্য গবাদি পশুর প্রতিপালন ও উহার সুষ্ঠু চিকিৎসা এবং সংরক্ষণের ব্যবস্থা করা। ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মমালায় আরো মতবিনিময় করেন মানবাধিকার সুরাক্ষা কর্মী হামেদ হোসাইন মেম্বার, সরওয়ার আলম মেম্বার, শকুনতাজ, মনোয়ারা কাজল প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.