নিজস্ব প্রতিনিধি, মহেশখালী :
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়। শুক্রবার বিকেল আড়াইটার সময় মহেশখালীর উত্তর নলবিলা বড়ুয়া বাজারে যাত্রিবাহী (কক্সবাজার থ-১১-১০৩২ নং) সিএনজি ও পিকআপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলে নুর আলম (২৫) ও হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ(২৫) নামের যুবক নিহত হয়। নিহত নুর আলম মহেশখালীর আঁধারঘোনা গ্রামের আলী আহদের পুত্র। সে চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকার জিন্স এ্যারো গার্মেন্টস এর ষ্টোর সহকারী হিসেবে কাজ করতেন।
নিহত মোহাম্মদ ছনখোলা পাড়ার ইসমাইলের পুত্র বলে জানা যায়। আহতদের মধ্যে মাতারবাড়ী ইউনিয়নের সরদারপাড়া গ্রামের ছৈয়দ আহমদের পুত্র কায়েস এবং বড় মহেশখালী নতুন বাজার এলাকার মৃত কালা মিয়ার পুত্র সিএনজি ড্রাইভার ফজল করিম বর্তমানে চকরিয়া জম জম হাসপাতালে চিকিত্সাধীন আছেন। নাম পরিচয় না পাওয়া ২৫ বছর বয়সী মহিলাকে উন্নত চিকিত্সার জন্য চট্রগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ বর্তমানে মহেশখালীর প্রধান সড়ক মেরামত কাজের সময় জনবহুল দূর্ঘটনা প্রবন এলাকায় কোন প্রকার গতিরোধক না থাকার প্রতি মূহুর্তে দুর্ঘটনার আশংকা থেকেই যাচ্ছে। এছাড়া সড়কে অনিয়ন্ত্রিত ভাবে টমটম সিএনজি গাড়ী বেপরোয়া গতিতে চলতে থাকায় বাড়ছে দুর্ঘটনা এমনই মনে করেন সচেতন মহল। বেপরোয়া গাড়ী চলাচল রোধকল্পে দুর্ঘটনা প্রবন এলাকায় গতিরোধক সময়ের দাবীতে পরিনত হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.