নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালীর এক বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
৩০ মার্চ দুপুর আনুমানিক ১২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী উত্তর পাড়া এলাকায় বাবুর্চি নুরুল আলমের বসতবাড়ীতে বৈদ্যুতিক শক সার্কিটে অগ্নিকান্ড সংগঠিত হয়। বাড়ীতে থাকা জিনিসপত্র বাহির করতে পারেননি তিনি। সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক চার লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হবে বলেও ধারনা করেছেন প্রত্যাক্ষদর্শীরা। বসত বাড়ীসহ সবকিছু পুড়ে যাওয়ায় হতভম্ব হয়ে পড়েন অসহায় নুরুল আলমের পরিবার।
স্থানীয় ফুটবলার মুহিবুল্লাহ জানান, বৈদ্যুতিক শক সার্কিটে আগুন ধরে বাবুর্চি আলমের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। মেয়ের বিবাহের জন্য জমা রাখা নগদ অর্থসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষতি হবে।
ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.