সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মাতামুহুরী নদী থেকে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

মাতামুহুরী নদী থেকে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়ার সাড়ে ৬ ঘন্টা পর মো.রিফাত (১৮) নামের এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি কর্মীরা। মো.রিফাত চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। সে চকরিয়া পৌরশহরের একটি জুতার দোকানে চাকুরীর সুবাদে সাহারবিলস্থ মালিকের বাড়িতে থাকতো।

মঙ্গলবার সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন সংলগ্ন মাতামুহুরীর নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল মাতামুহুরীর নদীতে সাড়ে ৬ ঘন্টা তল্লাশি চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রিফাত সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে চকরিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ডুবুরি দল সাড়ে ৬ ঘন্টা খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো.সাইফুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.