
গিয়াস উদ্দিন ভুলু;টেকনাফ :
টেকনাফ ২ বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১০ বছর বয়সি এক কিশোরীসহ ইয়াবা পাচারে জড়িত ২ নারীকে আটক করতে সক্ষম হয়েছে। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ হাজার ইয়াবা।
অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য ১৪ জুলাই বেলা ২টার দিকে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সংবাদকর্মীদের তিনি জানান ১৪ জুলাই সকাল ৯টার দিকে হোয়াইক্যং বিওপির চেকপোস্টে দায়িত্বরত হাবিলদার শাহজাহান আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পালকি পরিবহন নামে যাত্রীবাহি একটি গাড়ীতে তল্লাশী চালিয়ে হ্নীলা ইউনিয়ন পশ্চিম লেদা এলাকার উলা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪১), তার কিশোরী মেয়ে রুমা আক্তার (১০) ও হ্নীলা ফুলের ডেইল এলাকার নুর আলমের স্ত্রী লাইলা বেগম (৫১)কে আটক করে। এরপর বিজিবি সদস্যরা পর্যায়ক্রে তাদের দেহ তল্লাশী করে ফরিদা বেগমের কাছ থেকে ৫ হাজার, তার মেয়ের কাছ থেকে ২ হাজার এবং লায়লা বেগমের কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ইদানিং ইয়াবা পাচারে জড়িত অপরাধীর স্কুল, মাদ্রাসায় পড়ুয়া শিশু কিশোরদের টার্গেট করছে ইয়াবা পাচারে ব্যবহার করার জন্য। তারই ধারাবাহিকতায় পাচারকারীরা ১০ বছর বয়সী কিশোরী রুমাকে ইয়াবা পাচারে ব্যবহার করেছে বলে জানায় বিজিবি অধিনায়ক।
পাশাপাশি কিশোরী মেয়েটা আসলে ইয়াবা পাচারে জড়িত কিনা সেই বিষয়টি সঠিক তদন্ত করার পর সে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে কিশোরী মেয়েটাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আর আটককৃত দুই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.