সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মাদক সম্রাজ্ঞী আউষা দু’কোটি টাকা মাদকসহ আটক

মাদক সম্রাজ্ঞী আউষা দু’কোটি টাকা মাদকসহ আটক

Handcaff - Yaba- RABনিজস্ব সংবাদদাতা:

পুলিশের তালিকাভুক্ত কক্সবাজার শহরের মাদক সম্রাজ্ঞী আউষা রাখাইনকে দু’কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল ও টাকাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার শহরের পশ্চিম মাছবাজার রাখাইন পল্লীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আউষা রাখাইন (৩৪) কক্সবাজার শহরের পশ্চিম মাছবাজার রাখাইন পাড়ার ছৈয়দ মোহাম্মদ শাকিল -এর স্ত্রী।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস.এম সাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বাড়ী থেকে অউষা রাখাইনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৭৫ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৮০টি ইয়াবা, ৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৬৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।

লেঃ কমান্ডার এস এম সাউদ হোসেন বলেন, আটক আউষা রাখাইন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০১৪ সালের ২৫ জুলাই র‌্যাবের অভিযানে আউষা রাখাইন ও স্বামী শাকিলসহ তাদের আরও ২ সহযোগী অস্ত্র, হেরোইন ও নগদ ৭০ হাজার টাকাসহ আটক হয়েছিল। আটক নারীর কিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, আটক অঊষা রাখাইন তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। আগেও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে মাদক আইনে কক্সবাজার সদর থানায় ৮টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরন করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.