সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মাদক সম্রাট জসীম ইয়াবা ও নগদ অর্থসহ ডিবির হাতে আটক

মাদক সম্রাট জসীম ইয়াবা ও নগদ অর্থসহ ডিবির হাতে আটক

http://coxview.com/wp-content/uploads/2021/06/Handcap-DB-Kamal-7-6-21.jpg

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার রামুর কলঘর বাজার এলাকা থেকে খুন, নারী-নির্যাতন, মারামারি, মাদক মামলাসহ একাধিক মামলার আসামীকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৭ (জুন) সোমবার সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদ এর ভিত্তিতে রামুর কলঘর বাজার এলাকায় জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশ এর একটি চৌকস টীম অভিযান পরিচালনা কালে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক বিচারাধীন মামলার আসামী জসিম উদ্দিন (৩৮)কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী রামু’র দক্ষিণ চাকমারকুল ১নং ওয়ার্ড, আলী হোসেন সিকদার পাড়ার মৃত কবির আহাম্মদের পুত্র বলে জানা গেছে।

আটককালে তার বাড়ী হতে ৫ হাজার ৪৬০ পিচ ইয়াবা, একটি স্মার্ট ফোন এবং ইয়াবা বিক্রির ৫ লক্ষ ৬৬ হাজার ৬শ টাকা এলাকার ইমাম, মুয়াজ্জিন গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.