সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মানবজমিন পত্রিকার সম্পাদকের রোগমুক্তিতে লামায় দোয়া ও মিলাদ মাহফিল

মানবজমিন পত্রিকার সম্পাদকের রোগমুক্তিতে লামায় দোয়া ও মিলাদ মাহফিল

মোহম্মদ রফিকুল ইসলাম, লামা:

দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী’র রোগমুক্তিতে লামায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুর ২টায় লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা কাজী ইলিয়াছ।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সাবেক মেয়র তাজুল ইসলাম, লামা প্রেস ক্লাবের সেক্রেটারী মুহাম্মদ কামালু্দ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, সাংবাদিক এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, আবুল কাশেম, বেলাল আহমদ, শাহাব উদ্দিন, মোঃ এরফান সহ প্রমূখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.