সাম্প্রতিক....
Home / জাতীয় / মারা গেলেন রাজীব

মারা গেলেন রাজীব

দুই বাসের চাপায় কাটা পরা রাজীবের ডান হাত (বাঁমে) এবং নিহত ছাত্র রাজীব (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল সোমবার রাতে ঢাকা মেডিকেলের আইসিইউ’তে মারা যান তিনি। তার মামা অাজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাস ও স্বজন পরিবহনের একটি বাসের পাশাপাশি চাপায় ডান হাত হারান রাজীব। বিআরটিসি বাসে রাজীব দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং তার ডান হাতটি সামান্য বাইরে ছিল। পেছনে থেকে হঠাৎ করে আসা স্বজন পরিবহনের একটি গাড়ি বিআরটিসি বাসের গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের হাত চাপা পড়ে। এতে তার ডান হাতের কবজির উপর থেকে ছিঁড়ে যায়। মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি মস্তিষ্কেও আঘাত পান তিনি।

আহত রাজীবকে দ্রুত শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে রাজীবের অবস্থার অবনতি হলে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত কয়েকদিন তার অবস্থার অবনতি হচ্ছিল। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরাও রাজীবের খারাপ অবস্থার কথা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন গত ১০ এপ্রিল সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজীবের সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট খুবই উদ্বেগজনক। তিনি জানান, গ্লাসগো কমা স্কেল (জিসিএস) ১৪ থেকে ১৫ হলে মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে বলে ধরে নেওয়া হয়। ৮ থেকে ৯ হলে বুঝতে হবে রোগীর অবস্থা সংকটজনক। রাজীবের জিসিএস লেভেল এখন ৩।’

রাজীবের অবস্থা বর্ণনা করতে গিয়ে সেদিন কান্না সংবরণ করেন এই ডাক্তার।

এদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট বিআরটিসির বাসচালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের চালক খোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ এপ্রিল সোমবার আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

ছোটবেলায় বাবা-মা হারানো রাজিব বড় হয়েছেন তার খালার কাছে।

সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.