সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / মার্কিন হামলায় ইরানি কমান্ডারসহ নিহত ৮

মার্কিন হামলায় ইরানি কমান্ডারসহ নিহত ৮

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট কুর্দস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন।

ইরাকের নিরাপত্তা বাহিনী শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাগদাদের বিমানবন্দরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদের মধ্যে সোলেইমানিও ছিলেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিপ্লবী গার্ডের প্রধানের নিহতের বিষয়ে বা মার্কিন হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়টার্সকে জানিয়েছে, জেনারেল সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হয়েছেন।

এর আগে ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে। সেখানকার নিরাপত্তা চৌকিতে আগুন দিয়েছে। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.