সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মালয়েশিয়ায় ঈদগড়ের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু!

মালয়েশিয়ায় ঈদগড়ের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু!

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ের এক রেমিট্যান্স যোদ্ধা মালয়েশিয়ায় মৃত্যু বরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় রেমিটেন্স যোদ্ধা ঈদগড় ৬ নং ওয়ার্ডের বড়বিল নতুন পাড়া এলাকার মফজল আহমদের পুত্র নুরুল আজিম (৫৫) গুরুতর অসুস্থ হলে সহকর্মীরা তাকে মালেয়েশিয়ার সরকারি সোলতান আমেনা হাসপাতালে ভর্তি করান। সেখানে সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৮ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

নুরুল আজিমের বড় মেয়ে জানান, তার বাবা অভাবের সংসারে সচ্ছলতা আনতে বিগত ৭ বছর পুর্বে মালেয়েশিয়ায় গমন করেছিলেন। তিনি ৬ সন্তানের জনক এবং মৃত্যুর আগে তিনি লিভার ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। নুরুল আজিমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তার পরিবারের লোকজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.