
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ক্লাব কর্তৃক আয়োজিত আন্ত:কর্মচারী ফুটবল লীগে শিরোপা জিতেছে মোহামেডান স্পোটিং ক্লাব।শনিবার বিকালে মালুমঘাট হাসপাতাল মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মোহামেডান স্পোটিং ক্লাব ট্রাইব্রেকারে ৫-৪ গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে।
দু’দলের উপভোগ্য ম্যাচটি নির্ধারিত সময় গেলে গোল শূণ্য ভ বে শেষ হয়। ট্রাইব্রেকারে মোহামেডানের রনি, রেজাউল, নুরু মোহাম্মদ, নথনেল ও ভরত চন্দ্র গোল করেন। অন্যদিকে মুক্তিযোদ্ধার হয়ে মিঠুন, দয়া মোহন, আপন, সাগর গোল করলেও দলের অভিজ্ঞ খেলোয়াড় গোলবারের বাইরে মেরে দিলে মোহামেডান স্পোটিং ক্লাব জয় লাভ করে।
ম্যাচ শেষে অুনষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুস্কার বিতরণ করেন-কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
মালুমঘাট হাসপাতালের সহ-প্রশাসক ও হাসপাতাল ক্লাবের সভাপতি যোসফ অমূল্য রায়ের সভাপতিত্ব অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, ডা. মি.হেরল্ড এবর্সলসহ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.