সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধির নিদের্শনা মানছেনা ঈদগাঁওবাসী

মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধির নিদের্শনা মানছেনা ঈদগাঁওবাসী

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁওতে অধিকাংশ লোকজনই মাস্ক ব্যবহার করছেনা। মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও তা সাধারণ মানুষজন মানছেন না। এ বিষয়ে সামাজিক সংগঠন আর প্রশাসন সচেতনতামূলক প্রচার প্রচারণা চালালে তাহলে লোকজন মাস্ক ব্যবহারের প্রতি ঝুঁকতো। ব্যবস্থার দাবী সচেতন মহলের।

ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, বাজারের দক্ষিন মাথা, শাপলা চত্তর, স্কুল গেইট, পুরাতন পুলিশ বিট, ষ্টেশন, পশ্চিম গলি, বাঁশঘাটা পয়েন্ট ও বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও ইউনিয়নের পাড়ামহল্লা ও উপবাজার সমুহে অন্তত ৮০ ভাগ মানুষ মাস্ক ব্যবহার না করে নানান প্রয়োজনীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। যানবাহন বসাকালীন কিংবা মিটিং চলাকালীন সময়েও মাস্ক ব্যবহার করেনা। হোটেল রেস্তোরা বা কুলিং কর্ণারে আড্ডাতে মুখে মাস্কের কদর তেমর চোখে পড়েনা। তবে কিছু কিছু লোকজন স্বাস্থ্য বিধিসহ মাস্ক ব্যবহার করছে।

এতকিছুর পরও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মান ছেনা সাধারণ লোকজন। বাজারে উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত। মাস্ক ব্যবহারতো দূরের কথা স্বাস্থ্যবিধিও মানছেনা অনেকেই।

পল্লী চিকিৎসক আবদু সালাম, রেহেনা নোমান কাজল জানান, বর্তমান সময়ে মাস্ক ব্যবহার অনেকটা নিরাপদ। স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। মাস্ক ব্যবহার, স্বাস্থ্য সচেতন হতে হবে সবাইকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.