সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মিঠাছড়িতে শাশুড়িকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রেখেছে পুত্রবধূ

মিঠাছড়িতে শাশুড়িকে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রেখেছে পুত্রবধূ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি :
পারিবারিক কলহের কারণে শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ রাশেদা বেগম (২৫)।
পরে সেই লাশ টুকরো টুকরো করে বাড়ির আঙ্গিনায় বস্তাভর্তি করে গর্তে পুঁতে রাখে পুত্রবধূ। নিহত মমতাজ বেগম (৬০) স্থানীয় মৃত গোলাম কবিরের স্ত্রী।

ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার রামু উপজেলাতে উমখালীর মিঠাছড়ি হাজির পাড়ায়।

জানা যায়, পারিবারিক কলহের কারণে শাশুড়ি মমতাজ বেগমকে কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ রাশেদা বেগম পরে লাশ টুকরো টুকরো করে বাড়ির সামনে মাটির নিচে পুঁতে রেখেছে পাষন্ড পুত্রবধূ। আজ (১৭ জুলাই) রবিবার সকালে নিহতের ছেলে আলমগীর বাড়ির পাশে টিউবওয়েলে গেলে পাশে নতুন খোঁড়া মাটি দেখতে পায় এবং অল্প মাটি খোঁড়েই তার মায়ের শাড়ি দেখে স্থানীয়দের বিষয়টি জানায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা অবস্থায় নিহত মমতাজ বেগমের লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শ্বাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত রাশেদা বেগম এবং তাকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা রামু থানা পুলিশের উপ-পরিদর্শক মো: মন্জু বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ মর্গে লাশ পাঠানো হয়।

খুনী পুত্রবধূকে আটক করেছে রামু থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী।

জানা গেছে, নিহত শ্বাশুড়ি মমতাজ বেগম আটক পুত্রবধূ রাশেদা বেগমের আপন ফুফু।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.