সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মুক্তিপণে ফিরলো ঈদগড়ের অপহৃত যুবক : পুলিশী টহল জোরদারের দাবী

মুক্তিপণে ফিরলো ঈদগড়ের অপহৃত যুবক : পুলিশী টহল জোরদারের দাবী

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত যুবক মুক্তিপণে পরিবারে ফিরলো।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপহরণের ঘন্টাখানেক পরপরেই বিশ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণের শিকার যুবকটি পরিবারে ফিরে এসেছে বলে যুবকের পরিবার তাকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ রাত ৮টার দিকে ঈদগাঁও থেকে মোটরসাইকেল যোগে ঈদগড় যাওয়ার পথে ঈদগাঁও- ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা পৌঁছামাত্র সংঘবদ্ধ অপহরণ চক্র কর্তৃক অপহরণের শিকার হন ঈদগড়ের খন্দকার পাড়ার ফয়েজ আহমেদে’র পুত্র রুহুল আমিন। এর পরপরই তার পেছনে যাওয়া অন্য গাড়ির যাত্রীরা সড়কস্থ বন এলাকায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে নিশ্চিত হন কেউ অপহরণের শিকার হয়েছে।

এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন জনগণের সহায়তায় তাকে উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের পাহাড়ি বনে অভিযান অব্যাহত রাখে।

এদিকে দীর্ঘদিন সড়কটিতে ডাকাতি অপহরণের মত হীন কর্মকান্ড বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ফের বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ পাহাড়ী জনপদে যাতায়াতকারী জনগোষ্ঠীর দাবী সড়কে দিবারাত্রী পুলিশ টহল জোরদার করা হউক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.