সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদ’২০১৬ইং গঠিত

মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদ’২০১৬ইং গঠিত

(চেয়ারম্যান মুজিব ও মহাসচিব সত্যপ্রিয়)

bijoy-mela-donal-da-news

প্রেস বিজ্ঞপ্তি:

মুক্তিযুদ্ধের বিজয়মেলা ২০১৬ইং গঠন কল্পে জেলা আওয়ামীলীগ সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয়মেলা’১৫এর চেয়ারম্যান এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিজয় মেলার মহাসচিব মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় ৫ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমানকে চেয়ারম্যান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনকে মহা-সচিব করে মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদযাপন পরিষদ ২০১৬ইং এবং ১১সদস্য বিশিষ্ট শক্তিশালি স্টিয়ারিং কমিটি গঠিত হয়।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদ জেলা শাখার সভাপতি নাইমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক-আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড: বদিউল আলম সিকদার, জনাব শফিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, এ্যাড: রনজিত দাশ, সাংস্কৃতিক সম্পাদক- এ্যাড: তাপস রক্ষিত, সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক-নজিবুল ইসলাম, জেলা খেলাঘর সভাপতি আবুল কাসেম বাবু, আওয়ামী নেতা কাজী মোস্তাক আহাম্মদ শামিম, জাসদ নেতা মোহাম্মদ হোসেন মাসু, কৃষকলীগ নেতা আনিসুল হক চৌধুরী, ইউনুস বাঙ্গালী, আওয়ামী নেতা জি.এম কাসেম, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, এম.এ মনজুর, আবু তাহের আজাদ, যুব মহিলা লীগের নেত্রী আয়েশা সিরাজ, তাহামিনা চৌধুরী লুনা, স্বেচ্ছাসেবকলীগ জেলা সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, সহ-সভাপতি সম্ভুনাথ চক্রবর্তী, নাজমুল হোসাইন নাজিম, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, আওয়ামী নেতা বদরুল হোসেন মিল্কি, জাসদ নেতা দেবব্রত সেন দেবু, সাংস্কৃতিক সংগঠক এ.বি সিদ্দিকি খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাসেদ, শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসেন তামিম প্রমুখ।

উল্লেখ্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে এক জরুরী সভা মঙ্গলবার সন্ধ্যা ৬ঘটিকায় পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান করা গেল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.