অনলাইন ডেস্ক :
শাহরুখ খানের কামব্যাক সিনেমাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। তাই ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কাড়ছে তার ভিউ। ২০১৮ সালে পর বলিউড সিনেমায় ফিরেছেন শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার পাঠান ছবি। বলিউড বাদশাহর ফেরার আয়োজনে কোনো কমতি রাখছে না প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। আর হবেই বা না কেন, সেই ‘জিরো’ মুক্তির পর আর যে বড় পর্দায় দেখা দেননি কিং অব রোমান্স। তাই তো পর্দায় কিং খানকে দেখতে তর সইছে না অনুরাগীদের।
‘পাঠান’ মুক্তির আগে তাই চেনা মেজাজে শাহরুখ খানের অনুরাগীরা। প্রথম দিনের প্রথম শোতেই এই ছবি দেখে ফেলতে মরিয়া অনেকে। ট্রেইলারটি মুক্তির পরপরই তুফানের গতিতে পৌঁছে যাচ্ছে ভক্ত-অনুরাগীদের কাছে। মাত্র দুই ঘণ্টায় ৩৬ লাখ দর্শক দেখে নিয়েছেন ট্রেইলারটি, যা এখন পর্যন্ত বলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রে রেকর্ড। হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যেই।
প্রথম দিনের শোতে ‘পাঠান’ রেকর্ড গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই ধারণা করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের রেকর্ড নতুন নয়।
এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো ‘সুপারহিট’ তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তার ক্যারিশ্মা দেখতেই দলে দলে হল ভরিয়েছেন প্রথম দিনেই।
‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর বড়পর্দা থেকে লম্বা বিরতি নেন কিং খান। আর এবার ‘পাঠান’ দিয়ে তিনি কামব্যাক করতে চলেছেন। শাহরুখের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। বাণিজ্যিক ভাবে ‘জ়িরো’ তেমন সফল হয়নি। তবে ছবিটির প্রথম দিনের আয় ছিল চোখে পড়ার মতো।
‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।
আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তার পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।
২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.