অনলাইন ডেস্ক :
আগামি বছর মুক্তি পাচ্ছে ‘চাকদহ এক্সপ্রেস’ (Chakda Xpress)। ঝুলন গোস্বামী (Jhulan Goswami)কে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। এই বায়োপিকে বঙ্গ তনয়ার চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল আনুশকা শর্মাকে।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড় ঝুলন গোস্বামী। চাকদা এক্সপ্রেস-এই ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন আনুশকা। ছবিটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন ও সময় থেকে অনুপ্রাণিত। এর আগে, আনুশকা চাকদা এক্সপ্রেসকে একটি “বিশেষ” চলচ্চিত্র বলে অভিহিত করেছিলেন, যা “মহিলা ক্রিকেটের বিশ্বে চোখ খুলে দেবে।”
ক্যামেরার সামনে কীভাবে ঝুলন গোস্বামী হয়ে উঠলেন, সেই তথ্য এবার ফাঁস করলেন আনুশকা শর্মা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের কিছু মুহূর্ত। তাতেই মুগ্ধ নেটিজেনরা।
অনুষ্কা শর্মা তার আসন্ন ছবি চাকদা ‘এক্সপ্রেস’-এর জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন থেকে অনুপ্রাণিত। কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তার রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন আনুশকা। গর্ভাবস্থার পরে এটি তার প্রথম চলচ্চিত্র হবে, তাই ভক্তরা তাকে রূপালী পর্দায় ফিরে দেখতে বেশ আগ্রহী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.