সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মুক্তি পেতে যাচ্ছে ‍‘বীরত্ব’

মুক্তি পেতে যাচ্ছে ‍‘বীরত্ব’

অনলাইন ডেস্ক :

ঢালিউড সিনেমা পাড়ায় চলছে বাংলা সিনেমার জয়জয়কার। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। এই ধারাবাহিকতায় আসছে ১৬ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমা। মুক্তি উপলক্ষে এরইমধ্যে সিনেমার প্রচারণা শুরু করেছে সংশ্লিষ্টরা।

‘বীরত্ব’ সিনেমাটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রানা এবং এর কেন্দ্রীয় চরিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। সিনেমায় তাদের দেখা যাবে একটি মফস্বল শহরের চিকিৎসকের ভূমিকায়।

ইতিমধ্যে বুধবার (১৭ আগস্ট) প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক। যেটি বেশ সাড়া ফেলেছে নেট-দুনিয়ায়। পোস্টারটিতে মাদক, রাজনীতি, ক্রাইম ও মানব পাচারের বিষয়গুলো তুলে ধরে সিনেমার গল্পের কিছুটা আভাস দেওয়া হয়েছে। প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের প্রশংসায় ভাসছে পোস্টারটি। অনেকেই সেই পোস্টার নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে সিনেমাটি দেখার আগ্রহের কথা জানাচ্ছেন।

মারুফ হোসেন নামের একজন লিখেছেন, ‘পরাণ’ ও ‘হাওয়া’র পর আরও একটি ভালো সিনেমা পেতে যাচ্ছি বলে মনে হচ্ছে। বাংলা সিনেমায় চলমান সুবাতাসে ‘বীরত্ব’ সিনেমা নিজের জায়গা করে নিক সেই কামনা করছি।’

রহমান মতি ‘বাংলা চলচ্চিত্র’ নামের একটি গ্রুপে পোস্টার শেয়ার করে লিখেছেন, “সেপ্টেম্বর, অক্টোবরে তো দেখি অনেক ছবি আসতেছে। প্রতিযোগিতার পরিবেশ থাকা ভালো। নতুন ছবি ‘বীরত্ব’র পোস্টার ভালো লেগেছে। মিনিংফুল।”

সিনেমাটি নিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘‘মাত্র পোস্টার প্রকাশ হলো, সবাই এটার প্রশংসা করছে। এটা খুবই ভালো লাগছে। সিনেমাটি নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। করোনার সময় যখন ঘরবন্দি ছিলাম, তার পরবর্তী মুহূর্তে কাজের প্রতি যে ক্ষুধা ছিল, সে সময়ের কাজ ‘বীরত্ব’। এই সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী।’’

সিনেমার নির্মাতা সাইদুল ইসলাম রানা বলেন, ‘‘ফার্স্ট লুক পোস্টার দিয়ে প্রচারণা শুরু করলাম। পর্যায়ক্রমে সিনেমার গান, ট্রিজার, ট্রেলার ও অন্যান্য পোস্টার প্রকাশ করব।’’

ইমন-সালওয়া ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আরও আছেন বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। এছাড়া এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা ও প্রযোজক মিষ্টি জান্নাত।

গত ২৭ জুন বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে প্রশংসার সাথে মুক্তির অনুমতি পায় সিনেমাটি। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। এর নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন রঞ্জন দত্ত।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.