
কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত পাঠানো কানাডার বিদ্যমান আইন সমর্থন করে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত দেশটির হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেন। বৃহস্পতিবার (২৭ জুন) তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ কানাডার আদালতে মামলা করেছে। এই বিষয়ে এখন আদালত সিদ্ধান্ত নেবেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন খুব কঠিন হবে। এই সমস্যা সহজেই মীমাংসা হবে না। মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় সেটা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে কানাডা।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.