
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
মেধার বিকাশ ও ভবিষ্যতের নির্মাণ” স্লোগানে পাহাড়ী ঈদগড়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘সৃজন স্কলারশিপ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের আয়োজনে গতকাল ঈদগড় আমির মুহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে এ আয়োজন হয়। এতে বাছাইকৃত ৩৫ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, বিশেষ ও সাধারণ বৃত্তির আওতায় ক্রেস্ট, সনদ, মেডেল, ফুল ও আর্থিক সম্মাননা দেয়া হয়। অংশ নেন অসংখ্য অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক।
গত ১৯ এপ্রিল ঈদগড়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে লিখিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩শত ২৯ জন অংশ নেন। শিক্ষার্থীদের দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। ৯ম-১০ম শ্রেণির জন্য ‘এ’ ক্যাটাগরি এবং ৭ম-৮ম শ্রেণির জন্য ‘বি’ ক্যাটাগরি। ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে স্থান করে নেয় ১০ম শ্রেণির ছাত্রী সাজেদা আক্তার, আর ‘বি’ ক্যাটাগরিতে সেরা হয় ৮ম শ্রেণির ছাত্র সাইদুল আবরার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৃজনের উপদেষ্টা ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সৃজনের উপদেষ্টা আমজাদ হোসেন (প্রধান শিক্ষক, মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাইফ উল্লাহ সাইফ (সহকারী শিক্ষক, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল), দিদারুল ইসলাম দিদার (সিনিয়র পরিচালক, ঈদগড় মেডিকেল সেন্টার)। স্কলারশিপ কমিটির সচিব জাহেদুল ইসলাম, নিরীক্ষক মিজানুর রহমান, সদস্য নুরুল আবছার ও কায়ছার আলম তুহিন প্রমুখ।
সৃজন অ্যাডমিন ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সৃজন পরিচালনা পর্ষদের সদস্য উসমান গণি তাফহিমের সঞ্চালনায় সহ-অ্যাডমিন হাফেজ উল্লাহের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।
কবি শাহজাহান তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন ও পরীক্ষার্থীদের মাঝে শান্তনা পুরস্কার হিসেবে কলম বিতরণ করেন ঈদগড়ের ইউপি সদস্য এম. বেলাল উদ্দিন। লিখিত পরীক্ষা পরিচালনায় ছিলেন ইশরাত জাহান শাপলা, আফরিন, উম্মে সালমা রিফা ও মোস্তাকিমা।
প্রতিশ্রুতিবদ্ধ মেধার সঠিক বিকাশে ভূমিকা রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং ‘সৃজন’ শিক্ষার আলো ছড়িয়ে দিতে সদা প্রস্তুত থাকবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.