সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মেহেরঘোনায় মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার

মেহেরঘোনায় মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার

http://coxview.com/wp-content/uploads/2021/06/Accidet-Sagar-15-6-21.jpgনিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার মেহেরঘোনা এলাকায় মালবাহী ট্রাক দুর্ঘটনা শিকার হয়। তবে কেউ হতাহত হয়নি।

১৫ই জুন রাত আনুমানিক সাড়ে বারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনাস্থ কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে ঢাকামুখী পেয়াজ ভর্তি বড় ট্রাকের সামনের ঢাকা নষ্ট হওয়ার পরেই চালক গাড়ীটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় মহাসড়কের পাশে দুইটি বড় গাছে ধাক্কা দেয়। এতে গাছের সাথে লাগানো মেইল তার ছিড়ে অগ্নিকান্ড সংগঠিত হয়। গাড়ীটির দুয়েকটি অংশ ভেঙ্গে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসেই দুর্ঘটনা কবলিত গাড়ী সরিয়ে ফেলে ওই গাছ দুটি কর্তন করে। পরপরে পবিসের দায়িত্বশীল লোকজন অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পার্লার ব্যবসায়ী মনজুর আলম উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে বলে, রাত্রে টেকনাফ থেকে আগত পেয়াজ ভর্তি বড় ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়।

ট্রাক দুর্ঘটনার কথা জানালেন সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজীও।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.