সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মেহেরঘোনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলসহ গুরুতর আহত -১

মেহেরঘোনায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলসহ গুরুতর আহত -১

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলসহ এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২৭ এপ্রিল সকাল এগারটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনাস্থ নুর কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে এক মোটর সাইকেল আরোহী রাস্তা পারাপার কালে ককসবাজার মুখী গ্রীণ লাইনের ধাক্কায় মোটর সাইকেল চালক ইসলামাবাদ হিন্দুপাড়ার সৈকত নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এতে তার শরীরের নানা অংশে আঘাত প্রাপ্ত হয়।

আহত ব্যক্তিকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে প্রাথমিক চিকিংসা সেবা শেষে সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান কমিউনিটি পুলিশিং ঈদগাঁও ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

অন্যদিকে মোটর সাইকেলটির বিভিন্ন অংশে ভেঙ্গে গেছে। অপরদিকে স্থানীয় মেম্বার মিজানুর রহমান মহসিনের নিকট জানতে চাইলে তিনি সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছেন বলে জানান।

উল্লেখ্য যে, মহাসড়কে গতিরোধক ব্যবস্থা কিংবা সতর্কীকরণ চিহ্ন না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.