
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতার নেতৃত্বে অভিযান চালিয়ে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৫টি বসতবাড়ী উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, ৯ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়ার বিটের সংরক্ষিত বনের এহচানুল পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত পাঁচটি বসতবাড়ী উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরঘোনা ও কালিরছড়া বিটের বিট কর্মকতা সহ ষ্টাফগণ।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকতা মামুন জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কালিরছড়া বিট কর্মকতাকে নির্দেশ দেয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.