সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে কালিরছড়া কাঞ্চিরাঘোনায় অভিযান

মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে কালিরছড়া কাঞ্চিরাঘোনায় অভিযান

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের কালিরছড়া বিটের কাঞ্চিরাঘোনা এলাকার সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা মেহেরঘোনা রেঞ্জের রিয়াজ রহমানের নেতৃত্বে ৩ সেপ্টেম্বর এক অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ভেঙ্গে দেয়া ও উত্তোলিত বালু জব্দ করা হয়। সেসাথে একটি বেড়ার ঘর ভেঙে দেওয়া হয়।


অভিযানে মেহেরঘোনা রেঞ্জের সকল বিটের বিট অফিসার, স্টাফ ও ভিলেজারগণ অংশগ্রহণ করেন।  পি,ও,আর বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.