সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মেয়র মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে ঈদগাঁওতে অবরোধ ও বিক্ষোভ

মেয়র মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে ঈদগাঁওতে অবরোধ ও বিক্ষোভ

http://coxview.com/wp-content/uploads/2021/10/fire-Sagar-31-10-21.jpg

মেয়র মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে ঈদগাঁওতে অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল-অবরোধ করা হয়।

৩১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে নেতাকর্মীরা। পরবর্তীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় মহাসড়কে দুদিকে দুরপাল্লার যানবাহন আটকা পড়ে।

এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, ছাত্র
নেতা আবু হেনা বিশাদ, ইরফানুল করিম, নিখীল শাহজাহান মনির, আবদুল মান্নান, ইউসুফ রানা, হুমায়ুন, রিয়াদ ও নজরুলসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.