সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / যাত্রা শুরু করল বিএসএল নিউজ

যাত্রা শুরু করল বিএসএল নিউজ

বাংলাদেশে ছাত্রলীগের মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে bslnews.com.bd নামের স্বতন্ত্র নিউজ পোর্টাল। দীর্ঘ ৮ মাস পরীক্ষামূলক কার্যুক্রম চালানোর পর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল।

শুক্রবার (২৪ মে) ভোরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিট সমূহের সাংগঠনিক কার্যরক্রম তুলে ধরতে ধরার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল bslnews.com.bd চালু করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনকি ইউনিট সমূহের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়কে তাদের সকল সাংগঠনিক কার্যকক্রমের সংবাদ bslnews1971@gmail.com এ প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. শফিকুল আলম রেজার সার্বিক সহযোগিতায় এবং গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শেখ শামীম তুযের নেতৃত্বে ৭ জনের একটি টিমকে এ পোর্টাল পরিচালনার দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিএসএল নিউজ টিমের অন্য সদস্যরা হলেন- ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ সম্পাদক সালাহ উদ্দিন জসিম, মোহাম্মদ হোসাইন, সুশোভন অর্ক ও নাজমুল হুদা সুমন। এছাড়াও অনলাইন বিশেষজ্ঞ দিব্য মণ্ডল ও ইমতুজ জাভেদ পিজন এ টিমের সদস্য হিসেবে কাজ করবেন।

ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল হিসেবে এর সার্বিক তত্ত্বাবধায়ন করবেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

 

সূত্র:deshebideshe.com-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/science-chrome-logo/

ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

অনলাইন ডেস্ক : স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ...

Portrait of a professional, showcasing contact details and role information.