সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / যাত্রীবাহী সী লাইন-মোটরসাইকেল সংঘর্ষে ঈদগাঁওর তিন যুবক নিহত

যাত্রীবাহী সী লাইন-মোটরসাইকেল সংঘর্ষে ঈদগাঁওর তিন যুবক নিহত

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের সামনে মহাসড়কে সী লাইন যাত্রীবাহি বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী ঈদগাঁওর তিন যুবক নিহত হয়েছে। রামু হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম ও রামু থানার এস আই সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো ঈদগাঁও কলেজ গেইট এলাকার সব্বির আহমদের ছেলে শফিকুল ইসরাম (২০), সদর উপজেলার পূর্বখালী পূর্ব ইছাখালী মোঃ সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দন চৌধুরী (২১) ও ঈদগাঁও জালালাবাদ পালাকাটার হাসান প্রকাশ আবিদ (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ১২ নভেম্বর (রবিবার) সকাল ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের গুচ্ছগ্রামের সামনে মহাসড়কে ঈদগাঁও মুখী কক্সবাজার ছ ১১- ০১২০ সী লাইন বাস এবং কক্সবাজারমুখি মোটর সাাইকেল নং ১১ -১৯৫০ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.