সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / যানজটে নাকাল উখিয়াবাসী

যানজটে নাকাল উখিয়াবাসী

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

ভোরের আলো ফুটার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়ক। কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া-টেকনাফ। লাখ লাখ রোহিঙ্গাদের সেবা দিতে এনজিও কর্মী, বিভিন্ন উন্নয়নমূলক কাজের শ্রমিক, সাধারণ পথচারি সবমিলিয়ে একটি জনস্রোত। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্ভোগ। শেষ পর্যন্ত জনপথ হয়ে দাঁড়ায় জনদুর্ভোগের ক্ষেত্র। আর এ অবস্থা চলতে থাকে রাত অবধি। যানজটের কারণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া পালংখালি এই অংশে স্রেফ বিশ মিনিটের রাস্তা দুই ঘন্টায়ও পার হতে পারেন না যাত্রীরা। কোন কোন দিন উখিয়া সদর স্টেশন থেকে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত ছাড়িয়ে যায় এ যানজট। দীর্ঘদিন ধরে এই চলা এই সমস্যা সমাধানে নেই কার্যকর কোনো ব্যবস্থা। ফলে এমন নাজুক অবস্থার ভুক্তভোগী হচ্ছে উখিয়ার ব্যবসায়ী, কোমলমতি ছাত্রছাত্রী, নিত্য পথচারি, গণপরিবহন যাত্রী, চালকসহ স্থানীয়রা।

রোহিঙ্গাদের দেখতে দেশ-বিদেশের রাস্ট্রীয় মেহমান,শত শত এনজিওর গাড়ি ও পর্যটকবাহি যানবাহনে উখিয়ার রাস্তাটি ভিআইপি সড়কে পরিণত হয়েছে। মরিচ্যা স্টেশন, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী, পালংখালী ও থাইংখালী স্টেশনজুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পর্যটকদের আকর্ষণের জন্য সেন্টমার্টিন একটি উল্লে­খযোগ্য স্থান। সেন্টমার্টিন যেতে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উখিয়া হয়ে টেকনাফ প্রবেশদ্বার। এই সড়ক দিয়ে কক্সবাজার জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ চট্টগ্রাম হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। শুধুমাত্র রোহিঙ্গাদের কারণে এই সড়কে যানজট প্রকোপ আকার ধারণ করেছে।

এ সড়কে চলাচলকারী একাধিক যাত্রী আলাপকালে জানা যায়, যানজটের মাত্রা বৃদ্ধি পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এসব সমস্যার মধ্যে আশা জাগা নিয়া হচ্ছে উলে­খিত স্থানে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও মাঝেমধ্যে র‌্যাবও যানজটের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশিদের পাসপোর্ট চেকআপসহ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

এ ব্যাপারে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাথে কথা হলে তারা বলেন, রোহিঙ্গাদের দেখতে প্রতিদিন দেশি-বিদেশি ভিআইপি জনদের আগমনে এই সড়ক সরগরম থাকে। যাত্রীদের গাড়ির তুলনায় এনজিওদের গাড়ির সংখ্যা কয়েকগুণ বেশি হওয়ার কারণেই উখিয়ায় যানজট সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য টমটমের চালক কিশোর ও অদক্ষ হওয়ার পাশাপাশি জনগনের সচেতনতা বৃদ্ধি হলে যানজট অনেকটাই নিরসন হবে বলে জানান তিনি।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.