
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ২৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমানা থেকে খানিকটা দূরে এল পাসোর ওয়ালমার্ট সুপার সেন্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিক্স টিম সন্দেহভাজনকভাবে এক যুবককে আটক করেছে। তবে ঠিক কতজন আহত হয়েছে তা নিশ্চিতভাবে বলা হয়নি।
এদিকে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের সিএনএন’র কাছে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘হতাহতের সংখ্যা পরিবর্তন হচ্ছে। নির্দিষ্ট করে কোন সংখ্যা বলতে আমি ঘৃণা করি। কিন্তু আমি মনে করছি সংখ্যাটা আমাদের জন্য অবশ্যই বড়।’ তিনি আরও বলেন, ‘আমি যতদূর শুনেছি নিহতের সংখ্যা ১৫ থেকে ২০ এর মধ্যেই হবে।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.