সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র থেকে ১১ বাংলাদেশিকে বের করে দেওয়া হলো

যুক্তরাষ্ট্র থেকে ১১ বাংলাদেশিকে বের করে দেওয়া হলো

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বাবলু শরিফের পরিবারের সংবাদ সম্মেলন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বলি হয়েছেন ১১ বাংলাদেশি। ১১ অক্টোবর বুধবার ভোরে অ্যারিজোনার দুর্গম ডিপোর্টেশন কেন্দ্র থেকে ১১ জনকে আটক করে বাংলাদেশগামী বিশেষ ফ্লাইটে জোর করে তুলে দেওয়া হয়েছে যাদের মধ্যে ১০ জনই নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি।

বাংলাদেশে যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা হলেন- সেলিম আহমেদ, মোজাম্মেল হক, করিম চৌধুরী, মুজিবুর রহমান, বাবলু শরিফ, মোহাম্মদ বাদল রনি, মোহাম্মদ ফরিদুল মওলা, মনিরুল ইসলাম, নাসরিন চৌধুরী, মোহাম্মদ আম্বিয়া ও খায়রুল আম্বিয়া। তাদের মধ্যে অনেকেই দুই-তিন দশক থেকে যুক্তরাষ্ট্রে বাস করছেন।

এ নিয়ে স্থানীয় সময় গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে বিতাড়নের শিকার বাবলু শরিফের পরিবার। তারা এভাবে বিতাড়ন না করার জন্য ট্রাম্পের কাছে আবেদন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়া ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেছেন, ভুক্তভোগী অভিবাসী ও তাদের পরিবার আইনের সাহায্য নিতে পারছে না। তার আগেই বিতাড়ন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে।

এদিকে মানবাধিকার সংগঠক, সাউথ এশিয়ান এডুকেশন স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং অর্গানাইজেশনের নির্বাহী মাজেদা উদ্দিন জানান, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির শিকার হয়ে দুই নারীসহ ২৭ বাংলাদেশি ডিপোর্টেশনের পথে আছেন। আনডকুমেন্টেড হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আটক করে তাদের অ্যারিজোনার ফ্লোরেন্স কারেকশন সেন্টারে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের হাতে ইংরেজিতে ‘লো আর হাই’ লেখা বিভিন্ন রঙের ব্যান্ড লাগানো আছে। যেকোনো সময় তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তাদের পরিবার যুক্তরাষ্ট্রেই এখন মানবেতর জীবন-যাপন করছেন। গত দেড় মাস আগে চারজন ও গত তিন-চার মাসে মোট ১৪ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে।

 

 

সূত্র:আয়েশা সিদ্দিকা শিরিন-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.