সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

A-Leeg (3)রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন “জনগণের ক্ষময়তায়নের” আলোকে সৃষ্টি হবে যুব জাগরণ এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যে যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা পালন করছে জেলা যুবলীগ।

১১ নভেম্বর জেলা সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও মাহবুবুর রহমান সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ.কে আহমদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল হক সোহেল, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোঃ শহিদুল্লাহ, বাবুল ইসলাম বাহাদুর, বেন্টু দাশ, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জাফর আলম, জিএম জাহিদ ইফতেখার, যুবনেতা এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, মোঃ ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার, যুগ্ম আহবায়ক যথাক্রমে ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, পৌর যুবলীগ নেতা স্বপন দাশ, দুলাল দাশ, মোঃ রকি, মাশেকুর রহমান বাবু, এস এম নবী হোছাইন, মমতাজ আলম, আবুল কাশেম, মুবিনুল হক, রহমত উল্লাহ রকি, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, রূপন চৌধুরী, মুবিনুল হক মুবিন, ছৈয়দ আকবর, জসিম উদ্দিন হেলাল, ইয়াসিন আরাফাত রিগ্যান, কফিল উদ্দিন এ্যানি, জুয়েল দাশ, ১ নং ওয়ার্ড সভাপতি মোস্তাক আহম্মদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড আহবায়ক মোস্তাফিজুর রহমান, ৩নং ওয়ার্ড আহবায়ক সুজন তাহের চৌধুরী, যুগ্ন আহবায়ক জনি ধর, ৪ নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক বাদশা রাশেদ খান, যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী, ৬নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহবায়ক এহেসানুল হক, ৭নং ওয়ার্ড সভাপতি সোহেল বড়ুয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক সোহাগ, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জসীম উদ্দিন আকাশ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ১০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ফিরোজ উদ্দিন, ১১নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক মোঃ ইব্রাহিম, যুগ্ম আহবায়ক এরশাদ শিবলু, ১২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দু সালাম ভেট্টু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মবিন, হাসেম।

A-Leeg (1)A-Leeg (2)আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে একের পর এক নৈরাজ্য সৃষ্টি ও বিদেশী খুন করে দেশকে অস্থিতিশীল করে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এরজন্য প্রতিটি যুবলীগ কর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তা সহ্য করতে না পেরে স্বাধীনতা বিরোধীদল দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে।

সভায় জেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খোকনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়। পরে নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

১২ নভেম্বর বিকাল ৩টায় শহীদ দৌলত ময়দান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। যুবলীগের সকল নেতাকর্মীকে ওই র‌্যালীতে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের আহবায়ক, যুগ্ম আহবায়কবৃন্দ।

-প্রেসবিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.