সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / রত্নাপালংকে ডেলে সাজাতে হলে নৌকা মার্কার বিজয় সু-নিশ্চিত করতে হবে সভায় বক্তারা

রত্নাপালংকে ডেলে সাজাতে হলে নৌকা মার্কার বিজয় সু-নিশ্চিত করতে হবে সভায় বক্তারা

A-leeg - Rafiq - Kutbazar -23.05.16 news 1pic (1)

রফিক মাহামুদ; কোটবাজার :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়া রত্নাপালং ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার সমর্থিত একক প্রার্থী নুরুল হুদা বিজয় হলে রত্নাপালং ইউনিয়নকে ডেলে সাজানো হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেছেন। অবহেলিত রত্নাপালং ইউনিয়নের গ্রামে গঞ্জে বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে উন্নয়নের রূপকার দেশনেত্রী শেখ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশকে ক্ষুদা, দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কার বিজয়ী সু-নিশ্চিত করতে হবে। ২৩ মে সারাদিন রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে গণসংযোগ শেষে বিকালে রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড খোন্দকার পাড়ায় উপজেলা আওয়ীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা মাহবুবুল আলম মাহবুব এর বাড়ির উঠানে নৌকা মার্কার সমর্থনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ৪ জুন নুরুল হুদাকে বিজয়ী করার জন্য রত্নাপালংবাসীকে আহবান জানান।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রত্নাপালং ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার একক চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা। তিনি খোন্দকার পাড়া মসজিদ সড়ক, আমতলী, তেলী পাড়া, ভালুকিয়া, রত্না, মধ্যম রত্না, পশ্চিম রত্না সহ পুরো রত্নাপালং ইউনিয়নের অবেহেলিত এলাকাগুলোকে চিহ্নিত করে জনগণের চলাচল উপযোগী করে কার্পেটিং করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, আওয়ামীলীগ নেতা দীপক বড়ুয়া, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মাহবু, রত্নাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জাহান, যুবলীগ নেতা দুলাল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জসিম আজাদ প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উখিয়া উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা রহমত উল্লাহ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.