
অনলাইন ডেস্ক :
দেশের আকাশে আজ শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামীকাল রোববার থেকে রোজা শুরু হবে।
শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষরাতে সাহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সাহরির শেষ সময় রাত ৪টা ২৭ মিনিট। রবিবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ১৯ মিনিট।
এদিকে শনিবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.