সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / রশিদনগরের কাহাতিয়া পাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত -২ 

রশিদনগরের কাহাতিয়া পাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত -২ 

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

 

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ওয়াহেদ ও মোহাম্মদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এসময় নিহতদের দেখতে নারী – পুরুষের ভীড় জমায়। রামু থানা পুলিশের এ এস আই বিপ্লব চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনেই ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মাছুয়াখালী এলাকায় হঠাৎ করে রেললাইনে উঠে পড়ায় কক্সবাজার গামী ট্রেনটির সামনে পড়ে যায়, এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। 

 

এলাকাবাসীর অভিযোগ, মাছুয়াখালীর রেল ক্রসিংয়ে রেলগেট কিংবা দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। যার ফলে, স্থানীয় জনগণ প্রতিনিয়তই ঝুঁকির সম্মুখীন হচ্ছে। রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমনই দুর্ঘটনা এড়ানো যেতো।

 

তবে প্রত্যক্ষদর্শী জসিম জানান, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় কোন সতর্ক সংকেত বা বেল বাজানো হয়নি। যার কারণে তারা আরও অসচেতন অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.