কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলায় কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় জেলা প্রশাসন কক্সবাজার এর উদ্যোগে WFP কতৃর্ক রামু উপজেলার ১১নং রশিদ নগর ইউনিয়নে ৩ নভেম্বর স্থানীয় হতদরিদ্র অসহায় পরিবারের জন্য মাননীয় সাংসদ কক্সবাজার – ৩ (সদর-রামু) সাইমুম সরওয়ার কমল এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় ৭শ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা করে মোট ২৮ লক্ষ টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, প্রজেষ্ট অফিসার ব্র্যাক রামু উপজেলার তানজিরুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ডি শাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রশিদ নগর ইউনিয়ন পরিষদের সচিব সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, আবদুর রহমান এম,ইউপি, আবু শমা এম,ইউপি, মোস্তাক আহমদ এম,ইউপি, আব্দুল করিম এম,ইউপি, মুজিবুর রহমান এম,ইউপি সালমা আকতার এম, যুবলীগ নেতা নবী আলম নকিব, বেলাল উদ্দীন রুশনত, তানজিল, প্রধান শিক্ষক মোঃ সেলিম, শামসুল আলম, মোঃ শাহজাহান, মোঃ হারুন,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.