সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রাউজানে পারিবারিক কবরস্থানে সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন

রাউজানে পারিবারিক কবরস্থানে সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন সম্পন্ন

Saka Chow.মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার পৈত্রিক ভূমি রাউজানের বাড়িতে দাফন করা হয়েছে।

রোববার র‌্যাব, পুলিশ ও বিজিবির কঠোর নিরাপত্তা বলয়ের মাঝে সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের রাউজান উপজেলার তার পৈত্রিক বাড়িতে। সেখানেই বায়তুল বিলালের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সকাল ৯টার দিকে তার মরদেহ পৌঁছায় সেখানে। এরপর সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মাজহার বিপ্লবের কাছ থেকে সালাউদ্দিন কাদেরের মরদেহ বুঝে নেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।Raowjan

এর আগে শনিবার রাত ৩টার পর থেকে সেখানে পুলিশ পাহারায় কবর খোঁড়া শুরু হয়। সাত থেকে আটজন কবর খননের কাজ করেন।

তবে দাফনের আগে তার জানাজা নিয়ে শুরু হয় উত্তেজনা। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গহিরা কলেজ মাঠে জানাজা আয়োজন করতে চায় স্থানীয়রা। তবে প্রশাসনের বাধায় তা বন্ধ হয়ে যায়। পরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে তার পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়।

শীর্ষ নিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.