সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রাকিব হত্যায় মিন্টু-শরিফের ফাঁসি : খালাস পেলেন বিউটি

রাকিব হত্যায় মিন্টু-শরিফের ফাঁসি : খালাস পেলেন বিউটি

Fashi - Rakib 08-11-2015খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় তিন আসামীর মধ্যে দুইজন মোটর সাইকেল গ্যারেজ মালিক শরিফ ও তার চাচা মিন্টু মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অপর আসামী শরিফের মা বিউটি বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা দায়ের হওয়ার ৯৬ দিন পর আদালতের ১১ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হলো বিচার প্রক্রিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবীদের দাবি, ‘এই রায় আবেগ তাড়িত।’ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, খুলনার টুটপাড়া কবরস্থান মোড়ে ‘শরীফ মোটর্স’নামে একটি ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কম্প্রেসার মেশিনের মাধ্যমে পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিবকে। রাকিব ওই ওয়ার্কশপে কাজ করত।

লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ‘কম্প্রেসার মেশিনের মাধ্যমে দেওয়া বাতাসের চাপে কিশোর রাকিবের পেটের ভেতরের নাড়ি, মলদ্বার, ‍মুত্রথলি ফেটে অতিরিক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’

ঘটনার পরপরই ওমর শরীফ, তার মা বিউটি বেগম এবং দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হলে তিন আসামি হত্যার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন।

গত ২৫ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দিলে ৫ অক্টোবর খুলনা মহানগর ও দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেয়।

– প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.