সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১০

রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ১০

ফাইল ফটো

রাঙ্গামাটিতে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সোমবার রাতে (১১জুন) নানিয়াচর উপজেলার পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নানিয়াচর উপজেলা চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নানিয়াচর উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে বুড়ঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার স্মৃতি চাকমা ও তার ছেলে আয়ুব দেওয়ান নিহত হন।

এছাড়া, শিয়াইল্লাপাড়া, বড়পুলপাড়া, হাতিমারাসহ বেশ কয়েকটি এলাকায় আরো ৮ জন নিহতসহ কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.